ঢাকা   ১১:৩৯:৪৩ পিএম, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নকলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2020,
  • 178 Time View

১৯ অক্টোবর ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা পৌরসভার কলাপাড়া বাজারে ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় নকলা পৌরসভার ১২নং বিট, নকলা থানা আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ নকলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহের সভাপতিতে অনুষ্ঠিত হয় ।
এসআই রাজিব কুমার ভৌমিকের সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন নকলা উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খুরশীদ আলম, সমাজসেবক শহীদুল আলম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দ্লু কুদ্দুস মাষ্টার, পৌর কাউন্সিলর ইন্তাজ আলী, কলাপাড়া ফকিরবাড়ি জামে মসজিদের ইমাম সামছুল হক, কলাপাড়া এম ইউ দাখিল মাদরাসার ছাত্রী পাপিয়া খাতুন প্রমুখ । সমাবেশে মসজিদের ইমাম, শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি