ঢাকা   ০৫:৪৯:১৪ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ফের বাংলাদেশের বাজারে মটোরোলা

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2020,
  • 283 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশের বাজারে ফের নতুন হ্যান্ডসেট নিয়ে এসেছে মটোরোলা। ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা প্রযুক্তির ‘মটো জি৮ পাওয়ার লাইট’ ডিভাইসটি বুধবার (১১ নভেম্বর) দেশের বাজারে উন্মুক্ত করা হবে।

শনিবার (৭ নভেম্বর) মটোরোলা বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ দশমিক ৫ ইঞ্চি এইচডি প্লাস প্রযুক্তি সম্পন্ন এই ডিভাইসটিতে মটোরোলা সিগনেচার স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা স্বচ্ছ, নিরাপদ এবং ব্লটওয়্যার ও বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন।

মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি বলেন, বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বেশকিছু অত্যাধুনিক এবং বেস্ট ইন ক্লাস স্মার্টফোন নিয়ে আমরা আবারো বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছি, ফলে আমরা খুবই আনন্দিত। এর শুরু হবে ‘মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি দিয়ে। বিশ্ববাজারে এটি একটি প্রভাবশালী ব্র্যান্ড, বৈচিত্র্যপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও নিরাপদ স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকায় আমরা নিশ্চিত যে মটোরোলার পণ্য ব্যবহার করে বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীরা আনন্দিত হবেন।

অন্যদিকে বাংলাদেশের বাজারে মটোরোলার বিভিন্ন লাইফস্টাইল পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, সারাদেশের মটোরোলার ফ্যানদের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, মটো জি৮ পাওয়ার লাইট’ মডেলের স্মার্টফোনটি বিশ্ববাজারে অত্যন্ত সফল। এমনকি এই ফোনটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও খুব জনপ্রিয়, সেদেশের ই-কমার্স সাইট ফ্লিপকার্টের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন এটি।

তবে দেশের বাজারে ডিভাইসটির দাম কত হবে সেটি এখনো প্রকাশ করেনি মটোরোলা। আগামী ৯ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি