• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জিয়া শিশু কিশোর মেলা’র জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন আগামীকাল জিয়া শিশু কিশোর মেলা’ নতুন কমিটির শহীদ জিয়ার মাজার জিয়ারত সোমবার মেঘনায় ৪৫ সড়ক উন্নয়ন-মেরামতের প্রস্তাব মানিকারচর–আলীপুর সড়কে ৬০০ মিটার ব্রিজ নির্মাণের দাবি দাউদকান্দিতে দুই সড়ক উন্নয়নে গতি আনতে এমপির তাগিদ দগ্ধ লামিয়ার পাশে মানবিক ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় হত্যা-অগ্নিসংযোগ-অপহরণে আসামি ধরতে ধীরগতি, জনমনে উৎকণ্ঠা

মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়ন, থানায় মামলা

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে (৮) বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (৭ নভেম্বর) রাতে ওই শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। নির্যাতিতা শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত মিলন হোসেন (৩৪) উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক রয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে খেলাধুলা করছিল। ওই সময় অভিযুক্ত যুবক তাকে কৌশলে স্থানীয় গঙ্গাবর মাদ্রাসার ছাদে নিয়ে যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে শিশুটি পানি খাওয়ার কথা বলে দৌঁড়ে পালিয়ে এসে তার পরিবারকে ঘটনাটি অবহিত করে। পরে এ ঘটনায় একই দিন রাতেই নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন