• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

টিয়া পাখির বুদ্ধিতে বাঁচলো জীবন

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

পোষা টিয়া পাখির বুদ্ধিতে আগুনের হাত থেকে বাঁচলেন এক ব্যক্তি।

অ্যান্টন এনগুয়েন নামের এই ব্যক্তি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা। প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ পোষা টিয়া তার নাম ধরে ডাকতে থাকে। পরবর্তী সময়ে তিনি ধোঁয়ার গন্ধ পান এবং বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে অ্যান্টন এনগুয়েন বলেন, ‘একটি বিস্ফোরণ হয়। এরপর আমার পোষা টিয়া এরিকের চিৎকারে ঘুম ভাঙে। দ্রুত এরিককে নিয়ে বাইরে বের হই। পরে বাড়ির পেছনের অংশে ধোঁয়া দেখতে পাই। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক আছি।’

এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

কুইন্সল্যান্ডের দমকল ও জরুরি সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক ক্যাম থমাস জানান, টিয়া পাখি তার মালিককে ‘অ্যান্টন অ্যান্টন’ বলে ডাকাডাকি করে। এই ডাক শুনেই ঘুম থেকে জাগা পান অ্যান্টন এনগুয়েন। পরবর্তী সময়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন