• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মুক্তিযুদ্ধকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮)। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে। এই বাসায় বসে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে যেসব টাকা উদ্ধার করা হয়েছে তা মাদক বিক্রির টাকা বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারা কৌশলে চান্দগাঁও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন