• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

‘হবু ননাসকে’ আলিয়ার শুভেচ্ছা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘ দিন ধরে রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতেও বসবেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

রণবীর কাপুরের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যে দেখা যায় আলিয়াকে। পাশাপাশি আলিয়া নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে থাকেন। এবার আলিয়া ভাট তার ‘হবু ননাসকে’ জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

রণবীরের কাপুরের ফুফাতো বোন নিতাশা নন্দার জন্মদিন ৯ নভেম্বর। নিতাশার একটি ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন—শুভ জন্মদিন আমার প্রিয় তাশু। আপনি খুব ভালো মনের অধিকারী। আপনার দিনটি শুভ হোক। আপনি বিশ্বের সমস্ত আনন্দের অধিকারী হোন। আপনাকে ভালোবাসি।

নিতাশা নন্দার মায়ের নাম ঋতু কাপুর। ঋতু কাপুর রাজ কাপুরের কন্যা। সম্প্রতি জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৫১ বছর বয়েসি নিতাশা নন্দা।

মহামারি করোনার কারণে গত মার্চে ভারতে লকডাউন শুরু হয়। এরপর দেশটিতে সকল প্রকার শুটিং বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে পুনরায় স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন আলিয়া ভাট।

এদিকে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’র শুটিং শেষে এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শুরু করবেন আলিয়া। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন অজয় দেবগন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন