• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়? মেঘনায় হালট – খাল উদ্ধারে নেই তৎপরতা মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

মৌলভীবাজারে বাস খাদে পড়ে আহত ১৫

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজারে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকার নিল আকাশ বার্গার হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ওই বাসের যাত্রী অলি আহমদ বলেন, ‘আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠি। বাস খুব গতিতে চলছিল। ওই এলাকায় রাস্তার সংস্কার কাজ চলছে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি হলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।’

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক রাইজিংবিডিকে জানান, বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৩১৬৫) শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে আসছিল। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক আছে। বাসটি খাদ থেকে তোলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন