ঢাকা   ১২:১৫:২৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিভ টুগেদারের অনুমতি দিলো সংযুক্ত আরব আমিরাত

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2020,
  • 322 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

সংযুক্ত আরব আমিরাত ইসলামি আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশটি অবিবাহিত ছেলে-মেয়ে একত্রে বসবাস এবং মদ্যপানের ওপর আরোপিত বিধি-নিষেধ শিথিল করেছে।

গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বিদেশি উদ্যোক্তা এবং বিনিয়োগ আকৃষ্ট করার অংশ হিসেবে ইসলামি আইনি সংস্কার করা হচ্ছে। তবে কবে নাগাদ এসব সংস্কার বাস্তবায়ন হবে তা জানানো হয়নি।

ডব্লিউএএম জানায়, আরব আমিরাতে বসবাসকারী বিদেশিরা নিজেদের জন্য উত্তরাধিকার আইন বেছে নেওয়ারও সুযোগ পাবে। এছাড়া অনার কিলিং এর ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি