• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়? মেঘনায় হালট – খাল উদ্ধারে নেই তৎপরতা মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

নয় বছর পর কবাখালী বাজার চালু

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

আবারও পাহাড়ি-বাঙালির উপস্থিতিতে মুখরিত খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজার। দীর্ঘ ৯ বছর পর সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর দীঘিনালা জোন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এই বাজার চালু করা হয়।

কবাখালী বাজারে গিয়ে দেখা যায়, পাহাড়ি-বাঙালি নারী-পুরুষের উল্লেখযোগ্য উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বাজারটি।বাজার চালুর প্রথম দিনেবিক্রেতা কুমার চাকমা বলেন, অনেকদিন পর বাজার চালু হলো।আমাদের অনেক সুবিধা হয়েছে।

বাজার চালু উপলক্ষে প্রথমদিনে এক সভার আয়োজন করা হয়। এতে দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মো. সাকিব হাসান, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে ঘিরে বাজার বর্জনের ঘোষণা দিয়েছিলেন স্থানীয় পাহাড়িরা। এতে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ৯ বছর পর বাজার খোলায় খুশি ব্যবসায়ী ও কবাখালীর সাধারণ জনগণ।

উল্লেখ্য, প্রতি সোমবার বসবে কবাখালীর সাপ্তাহিক হাট-বাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন