ঢাকা   ০৪:২৫:৩৫ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ চত্বরে চারারোপণ করলেন এমপি নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2020,
  • 186 Time View

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে চারারোপণ করেছেন সংসদ সদস‌্য (এমপি) মো. নজরুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি এ চারারোপণ করেন।

এসময় নজরুল ইসলাম চৌধুরী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে চারারোপণ একটি অনন্য উদ্যোগ। দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর আহ্বানে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।  আজ জাতির জনকের শতজন্মবার্ষিকী আমরা উদযাপন করছি।

মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৫শ চারারোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি চারারোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি