• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১২.৭ ডিগ্রি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

উত্তরের হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে গত পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এর আগে গত সোমবার সকাল ৯টায় এখানে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সকাল ৯টায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিন দিন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এই কর্মকর্তা আরও জানান, উত্তরে হিমালয় কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই থাকে। শীতকালে বেশিভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও আগেভাগেই শীতের দাপট দেখা যাচ্ছে এখানে। গত দশদিন ধরে দিনের বেলা রোদের তীব্রতা থাকলেও সন্ধ‌্যা থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে শীত। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকে পুরো জেলা। ফলে ক্রমশ কমছে তাপমাত্রাও।

গত দশদিনের ব্যবধানে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২’র ঘরে নেমেছে। আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত ওঠানামা করতে পারে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন