ঢাকা   ১১:৪২:০৩ পিএম, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে কেউ না থাকায় ভয়ভীতি দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2020,
  • 176 Time View

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শরীয়তপুরের গোসাইরহাটে বাড়িতে কেউ না থাকায় ভয়ভীতি দেখিয়ে এক গৃহকর্মীকে (৩৪) মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

ধর্ষক তাইজুদ্দিন মোল্লার (৪৩) বাড়িও ওই গ্রামে।

জানা গেছে, ওই গৃহকর্মী ৬ মাস যাবৎ অভিযুক্ত তাইজুদ্দিনের বাড়িতে কাজ করেন। বিভিন্ন সময় অভিযুক্ত তাকে কুপ্রস্তাব দিতো। গত ৪ নভেম্বর বাড়িতে কেউ না থাকায় গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে তাইজুদ্দিন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলে তাইজুদ্দিনকে। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন।

ভুক্তভোগী নারী বলেন, তাইজুদ্দিন মোল্লা মুখে গামছা বেঁধে আমাকে নির্যাতন করেছে। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নিরূপায় হয়ে ন্যায় বিচার পেতে আমি আদালতে মামলা করি। মামলা তোলার জন্য তাইজুদ্দিন ও তার পক্ষের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত তাইজুদ্দিনের দাবি, ওই নারী ও মামলার স্বাক্ষীদের সঙ্গে তার জমি নিয়ে দ্বন্দ্ব আছে। সে কারণেই তাকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ওই ঘটনার ব্যাপারে আমার জানা নেই। থানায় কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি