ঢাকা   ০২:৪৭:১১ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2020,
  • 195 Time View

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর ছাগলনাইয়ায় গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে পা ফসকে নিচে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম জাফর আহম্মদ মানিক (৩৫)। তিনি উপজেলার পাঠান নগর ইউনিয়নের গথিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের গথিয়া গ্রামের বাসিন্দা জাফর আহম্মদ মানিক মঙ্গলবার বিকেলে তার নিজ বাড়ীর বশত ঘরের পাশে সুপারী গাছে ওঠেন সুপারী পাড়তে । এক পর্যায়ে গাছের প্রায় ২০ ফুট উচু থেকে আকস্মিক পা ফসকে নীচে পড়ে মারাত্মক ভাবে আহত হয়। বাড়ির অন্যন্য লোকজন দ্রুত ছুটে গিয়ে মুমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান উপজেলার পাঠান নগর ইউনিয়নের গথিয়া গ্রামে এক ব্যক্তি সুপারী পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি