• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় মরিয়ম বেগম (৪৮) নামের এক নারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মরিয়মের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর উপজেলায়। তিনি বর্তমানে ডেমড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের মেয়ে জান্নাত আক্তার জানায়, মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরিয়মের স্বামী নুর ইসলাম পেশায় একজন চা বিক্রেতা। তিনি জানান, সামনে মেয়ের পরীক্ষা। তাই মেয়ের জন্য শনিরআখড়ায় জুতা কিনতে যাচ্ছিলেন মরিয়ম। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন