• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাথা উঁচু রাখলেন মেসিরা বিশ্বমঞ্চে বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়—দোষীর ফাঁসি চাই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি পীরগঞ্জে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টায় যুবকের ৬ মাসের কারাদণ্ড ম্যানেজারের চেয়ারে বসে কোটি টাকার দাবি, যুবকের কাণ্ডে আতঙ্ক ব্যাংকে সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারির সঙ্গে ছাত্র অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে জোর আলোচনা

গুগলে ছবি রাখলে দিতে হবে টাকা

নিজস্ব সংবাদ দাতা / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ছবি রাখার নির্ভরযোগ্য গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। স্মার্টফোনে বেশি জায়গা না থাকলে সহজেই সেখানে ছবি রেখে দেয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ছবি ব্যাকআপের সুবিধা তুলে নিচ্ছে গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, আগামী বছরের জুনের শুরুতে এ নিয়ম চালু করতে যাচ্ছে টেক জায়ান্টটি। তবে সুখবর হচ্ছে, ২০২১ সালের ১ জুনের আগ পর্যন্ত বিনামূল্যে যত ইচ্ছা ছবি রাখা যাবে গুগল ফটোজে। এই সময়ের আগে ব্যবহারকারীরা অন্যত্র ছবি সরিয়ে নেয়ারও সুযোগ পাবেন।

এসময় থেকে উচ্চমানসম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এর বাইরে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে আলাদা স্টোরেজ বা জায়গা কিনতে হবে। গুগল ড্রাইভ ও জিমেইলে তথ্য রাখার ক্ষেত্রে এভাবেই হিসাব করা হয়।

বিষয়টি জানিয়ে ই-মেইল ব্যবহারকারী সবার কাছে আনুষ্ঠানিক মেইল পাঠাতে শুরু করেছে গুগল। গুগল ওয়ান নামক সেবা থেকে ছবি রাখার স্টোরেজ কিনতে পারবে ব্যবহারকারীরা। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, গুগল ওয়ান নামের সেবার সাবসক্রিপশন বাড়াতেই এ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন