• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কলকাতায় কালীপূজা উদ্বোধন করলেন সাকিব

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দুর্গাপূজার মতো একাধিক বিধিনিষেধে কালীপূজা হচ্ছে কলকাতায়। যদিও কলকাতায় কালীপূজা ১৪ নভেম্বর (শনিবার), তার আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তর কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, ‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না।’

সাকিব আরও বলেন, ‘আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকুক এবং আরও উন্নত হোক।’

কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’র মূল উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের পূজা নামে পরিচিত।

এবার তাদের পূজা ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। তবে বিধায়ক পরেশ পাল প্রতিবছর একাধিক সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন।

প্রতিবছর এই অঞ্চলে বিশাল আকারে ইলিশ উৎসব হয়। যে ইলিশ পরেশ পালের একক দায়িত্বে আসে বাংলাদেশ থেকে। এবার উৎসবে ইলিশ এসেছিল ৪শ কেজি। এছাড়া এই নেতার নেতৃত্বে গণবিয়ের আয়োজন হয় কাঁকুড়গাছিতে।

সমাজে দুস্থ ও প্রান্তিক ইচ্ছুক বিবাহযোগ্যদের একত্রিত করে নিজ খরচে তাদের বিয়ে দেওয়া হয়। সেই বিধায়ক এবার অলরাউন্ডার সাকিবকে এনে রীতিমতো চমক দিলেন কলকাতাবাসীকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন