• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

চ্যালেঞ্জ নিলেন রাকুল

নিজস্ব সংবাদ দাতা / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেন তিনি। অবশেষে ‘গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ গ্রহণ করেছেন এই অভিনেত্রী।

বুধবার (১১ নভেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে গাছের চারা রোপনের একটি ছবি পোস্ট করেছেন রাকুল। ক্যাপশনে লিখেছেন, ‘দেরিতে হলেও গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমাকে মনোনয়ন করার জন্য নাগা চৈতন্যকে ধন্যবাদ। তিনটি চারা রোপন করছি। তবে আমি কোনো অভিনয়শিল্পীকে মনোনয়ন করব না। এর পরিবর্তে তিনটি করে গাছের চারা রোপন করে এই ধারা অব্যাহত রাখতে আমার সকল ভক্তকে অনুরোধ করছি। এ উদ্যোগ নেওয়ার জন্য তেলেঙ্গা রাজ্যসভার সদস্য যোগিনিপালি সন্তোষ কুমারকে ধন্যবাদ।’

দক্ষিণী সিনেমার অনেক তারকাই গাছের চারা রোপনের এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অন্য তারকা অথবা ভক্তদের এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এদিকে কয়েকদিন আগে মাদক কাণ্ডে জড়িয়ে বেশ আলোচনায় ছিলেন রাকুল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয় অস্বীকার করেন রাকুল।

রাকুলের পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন— কমল হাসান, কাজল আগরওয়াল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন