• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ঢাকা-১৮ আসনে আ. লীগ প্রার্থী হাবিব জয়ী

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম মাহাতাব উদ্দিন এ তথ‌্য জানান।

এছাড়া নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার পেয়েছেন ৩২৫ ভোট, গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহিদুল্লাহ পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক পেয়েছেন ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. মহিবুল্লাহ বাহার পেয়েছেন ৮৭ ভোট।

নির্বাচনে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। ভোটের শতকরা হার ১৪ দশমিক ১৮ শতাংশ। কোনো অবৈধ ভোট ছিল না।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হয়।

গত ৯ জুলাই এ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এবং খিলক্ষেত থানা নিয়ে গঠিত এ আসনে নিবন্ধিত ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন