• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ক্রেতা সেজে দুই পাখি বিক্রেতাকে আটক করে সাজা

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ক্রেতা সেজে দুই পাখি বিক্রেতাকে আটক করে সাজা দিয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ইউএনও মো. মতিউর রহমান খান।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. মতিউর রহমান খান।

তিনি জানান, শুক্রবার ভোরে পরিযায়ী পাখি রক্ষায় তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১২টি বকপাখিসহ উপজেলার গড়াহাটি নোয়াগড় এলাকার দুইজনকে আটক করা হয়।

এরা হলেন, উপজেলার গড়াহাটি নোয়াগড় এলাকার জোনাব আলীর ছেলে মো. আলমগীর মিয়া (২৩) ও একই এলাকার ফুরুক মিয়ার ছেলে লুতু মিয়া (২০)।

পরে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ অনুযায়ী তাদেরকে ১৫ দিন করে  বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া উদ্ধারকৃত পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়।

অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. মতিউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন