• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

সাবেক সংসদ সদস্য আবু হেনা আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু হেনার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবু হেনার ভাতিজা আক্তারুল আলম বলেন, আবু হেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হলে তিনি বাড়িতে ফেরেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবার তাকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু হেনার মরদেহ ঢাকা থেকে জন্মস্থান বাগমারায় আনা হবে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কাতিলা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী তার দুই ছেলে রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আবু হেনা ১৯৯৬ সাল এবং ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বাগমারা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন