• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

ফেব্রুয়ারিতে দেখা মিলবে ‘মাদক ব্যবসায়ী’ চম্পা, বিপাশার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী চম্পা। এখন খুব কম সিনেমায় অভিনয় করেন তিনি। অন্যদিকে বর্তমান সময়ের অভিনেত্রী বিপাশা কবির নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

বছর খানেক আগে তারা ‘পদ্মপুরাণ’ সিনেমায় অভিনয় করেন। এতে দুজনকেই মাদক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে! এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।

পরিচালক রাশিদ পলাশ  বলেন, সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি দিতে পারিনি। আগামী ফেব্রুয়ারিতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। সে অনুযায়ী মুক্তির প্রস্তুতি নিচ্ছি।

সিনেমার গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘পদ্মপুরাণ’ সিনেমার গল্প নদী পারের মানুষদের ঘিরে। নদীর পানি কমে যাওয়ার সঙ্গে বদলে যেতে থাকে তাদের জীবন। নদীর উপর নির্ভর করে যাদের জীবিকা, তারা নদীর পানি কমে যাওয়ায় অভাবের মুখে পড়েন। দেখা দেয় বিভিন্ন সমস্যা। এই গল্পে তাই ফুটিয়ে তোলা হয়েছে।

পূণ্য ফিল্মস প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রায়হান শশী। চম্পা, বিপাশা কবির ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন