• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামের এক মাছ চাষির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার মো. মিরাজুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।

মহিদের প্রতিবেশী আলী জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টিল ব্রিজের ওপর আসলে একঝাঁক মৌমাছি মহিদের ওপর আক্রমণ করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পরে অজ্ঞান হয়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিরাজুল করিম জানান, মহিদ হাজী নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরে মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাস কষ্ট ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন