• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী নকীব খান

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড ‘রেনেসাঁ’র অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী নকীব খান করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে আছেন বলে জানান গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি।

গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি তার ফেসবুক পোস্টে লিখেন, ‘নকীব খান কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

এদিকে নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘নকীব খান কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন।  গত ১২ নভেম্বর তার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।  বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে আছেন।’

নকীব খান ১৯৮৫ সালে ‘রেনেসাঁ’ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি সোলসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন