• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

প্রেমিকের সঙ্গে জ্যাকি কন্যার ব্রেকআপ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। প্রেমিক এবান হ্যামসের সঙ্গে ব্রেকআপ হয়েছে তার।

এবান একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। গত বছর তাদের প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করতেন কৃষ্ণা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্টোরিতে ব্রেকআপের বিষয়টি জানিয়ে জ্যাকি কন্যা লিখেছেন, ‘ফ্যান ক্লাবের সবাই অনেক চমৎকার, কিন্তু দয়াকরে এবানের সঙ্গে আমাকে কোনো কিছুতে ট্যাগ করবেন না। আমরা আর একসঙ্গে নেই। তাই দয়াকরে কোনো বিষয়ে আমাদের যুক্ত করবেন না। জনসম্মুখে আলোচনার বিষয় না হলেও আপনাদের জানিয়ে রাখছি, ধন্যবাদ।’

কৃষ্ণা ও এবান দু’জনই বেশ স্বাস্থ্য সচেতন। এবানের এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। কৃষ্ণার পরিবারও তাদের প্রেমের বিষয়টি নিয়ে ইতিবাচক ছিলেন। এক সাক্ষাৎকারে জ্যাকি কন্যা বলেন, ‘পরিবার এ বিষয়ে হস্তক্ষেপ করেন না। আমার ওপরে তাদের আস্থা আছে। সবাই বিষয়টি জানেন কিন্তু আমি একটু সময় নিচ্ছি। বর্তমানে সম্পর্কের ব্যাপারটি আমাদের মধ্যেই রাখতে চাইছি।’

কৃষ্ণা জানান, তার মা আয়েশা শ্রফও এবানের সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে ভাই টাইগার শ্রফও গত পাঁচ বছর ধরে তাকে চেনেন। এমনকি তারা একসঙ্গে বাস্কেটবলও খেলেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন