• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

জুয়েল হত্যা: মসজিদের মুয়াজ্জিন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের বুড়িমারী বন্দরে গুজব রটিয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক রাইজিংবিডিকে রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে বুড়িমারী থেকে আফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে তোলার পরে ডিবি পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আজ রিমান্ড শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওমর ফারুক বলেন, শনিবার (১৪ নভেম্বর) পাটগ্রাম উপজেলার উহারমারা এলাকা থেকে এ মামলার আরেক আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে তোলা হবে।

গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ, নিহতের পরিবার এবং বুড়িমারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাটগ্রাম থানায় তিনটি মামলা করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন