• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

‘আমার মেয়েকে বিয়ে করলে জীবন নরক হয়ে যাবে’

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তার রূপের যাদুতে বহু পুরুষ হৃদয়েই ঝড় ওঠে। তাকে বিয়ে করতে চান এমন পুরুষও অনেক আছে। বলছি বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর কথা। তবে তার রূপে যারা মুগ্ধ, তাদের একটা সতর্কবার্তাই দিলেন অভিনেত্রীর পরিচালক মা শতরূপা সান্যাল।

ঋতাভরীকে যারা বিয়ের প্রস্তাব দিয়েছেন, তাদের উদ্দেশ্যে শতরূপা সান্যালের সাফ বক্তব্য, ‘আমার মেয়েকে একদম বিয়ে করবেন না, জীবন নরক হয়ে যাবে। সকালবেলা তোমাকে প্রস্তুত হতে হবে, ওর কীরকম মুড আছে, সেই অনুযায়ী ব্রেকফাস্ট বানাতে হবে।’ মা একথা বলার সঙ্গে সঙ্গেই হেসে ফেলে তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী।

প্রসঙ্গত, মেয়ে ঋতাভরীকে একপ্রকার একা হাতেই বড় করেছেন তার মা শতরূপা সান্যাল। শতরূপা নিজে একজন পরিচালক এবং প্রযোজক। বিখ্যাত থিয়েটার অভিনেতা পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঋতাভরী ছাড়াও শতরূপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর আরও এক মেয়ে রয়েছে, নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী। তবে উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে একা হাতেই মানুষ করেছেন শতরূপা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন