• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

যৌন দৃশ্যের সময় নার্ভাস ছিলাম: সানায়া মালহোত্রা

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেত্রী সানায়া মালাহোত্রা। সম্প্রতি এই অভিনেত্রীর ‘লুডো’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি যৌন দৃশ্যে তাকে দেখা গেছে।

সিনেমারে গল্পে আদিত্য ও সানায়া প্রেমিক-প্রেমিকা। তাদের একটি যৌন দৃশ্যও রয়েছে। দৃশ্যটি ধারণ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানায়া বলেন, ‘যদি চিত্রনাট্যে প্রয়োজন হয়, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। তবে এটি যে খুবই স্বস্তিকর মুহূর্ত ছিল তা কিন্তু না। দ্বিধা কাজ করছিল এবং নার্ভাস ছিলাম। কারণ সেটে অনেক মানুষ ছিল। লাইট, ক্যামেরা আরো নার্ভাস করছিল।’

আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে আমার ঠিকমতো পরিচয় ছিল না। কিন্তু যখন জানতে পারলাম আদিত্য অভিনয় করছে তখন খুশি হয়েছিলাম। তিনি খুবই ভালো অভিনেতা এবং দেখতেও অনেক সুন্দর। এরকম ভালো ও সুদর্শন অভিনেতার সঙ্গে কে অভিনয় করতে চাইবে না? আমি খুশি, তবে আমার অন্য বন্ধুরা আরো বেশি খুশি।’

গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘লুডো’। দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন