• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাইকোর্টে

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় আগাম জামিন নিতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাইকোর্টে উপস্থিত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তাদের জামিন বিষয়ে শুনানি হবে।  শুনানি করবেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্টে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।

এর আগে পৃথক ১৪টি আবেদনে বিএনপির নেতা-কর্মীরা জামিন চান বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে দশটির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৬টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সম্পাদক ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন