• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

সাত কেজি স্বর্ণসহ শাহজালালে আটক ১

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনাসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস।

বুধবার (১৮ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা মহব্বত আলী নামে যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারির এক পর্যায়ে সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং- ইকে-৫৮৩ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০ স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬.৯০০ কেজি। আটকদের বিরুদ্ধে স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন