ঢাকা   ১২:৪০:৪১ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে চাকুসহ কিশোর গ‌্যাংয়ের ৩ সদস‌্য আটক

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020,
  • 197 Time View

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকা থেকে তিনটি চাকুসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এম শোভন খান জানান, আটক তিন জনের মধ্যে শুভ দাস (১৮) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার হারাধন দাসের ছেলে, রিফাত আহমেদ সাবের (১৭) বত্রিশ নূরানী সড়ক এলাকার শফিকুল ইসলাম মুকুলের ছেলে এবং আতিকুল ইসলাম (১৭) নগুয়া এতিমখানা রোডের আয়াতুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও দুই-তিনজন পালিয়ে যায়। কথিত বড়ভাইদের ছত্রছায়ায় কিছু কিশোর অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর গ্যাংয়ের তিন সদস্য জানায়, তারা কথিত বড়ভাই শাওনের (কটিয়াদী উপজেলার সুতিরবাজার গ্রামের শওকত মিয়ার ছেলে বর্তমানে বত্রিশ নূরানী মোড়ের লাদেন মিয়ার ভাড়াটিয়া) নির্দেশে সেখানে সমবেত হয়েছিল। শাওন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তাদের নেতৃত্ব দেয় বলে জানায় তারা।

এম শোভন খান বলেন, ‘শাওনসহ পলাতক অন্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিন কিশোরের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি