• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

২১ বছরেই তিন বিয়ে, এবার চতুর্থ বিয়ে করাচ্ছেন তিন বৌ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের ২২ বছর বয়সী আদনান। এই নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাতে অবশ্য সম্মতি আছে তার আগের তিন বৌয়ের। এই তিন বৌ মিলে এখন স্বামীর চতুর্থ বিয়ের জন্য মেয়ে খুঁজছেন।

আদনান থাকেন শিয়ালকোট অঞ্চলে। আদনানের যখন মাত্র ১৬ বছর বয়স, তখন তার প্রথম বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিয়ের সময় আদনান ছাত্র ছিলেন। বছর চারেকের মাথায় অর্থাৎ যখন তার ২০ বছর বয়স, তখন দ্বিতীয় আর গত বছর তৃতীয়বার বিয়ে (২১ বছরে) করেন তিনি।

এবার আরো একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিয়ালকোটের আদনান। মজার বিষয় হলো, এ ক্ষেত্রে পাত্রীর নাম হতে হবে এস বা শ দিয়ে। তার অন্যতম কারণ, আদনানের বাকি তিন স্ত্রীর নামও এই অক্ষর দিয়েই শুরু। তাদের নাম যথাক্রমে শুম্বল, শুবানা, শাহিদা। প্রথম স্ত্রী শুম্বল ও আদনানের তিন সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী শুবানার সঙ্গে রয়েছে আরও দুই সন্তান। যাদের মধ্যে একটিকে দত্তক নিয়েছেন তৃতীয় স্ত্রী শাহিদা।

আরও একটি তথ্য জেনে অবাক হতে হয়। একই ছাদের নিচে তিনজন নারী বাস করেন, যারা পরস্পরের সতীন। কিন্তু তাদের মধ্যে কোনও ঝামেলা বা ঝগড়া হয় না। শুধু তাই নয়, আদনান যে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য যোগ্য পাত্রী খুঁজছেন তার তিন স্ত্রী। তিন বউ, পাঁচ সন্তানের এই বিশাল সংসারের খরচ কীভাবে চালান আদনান?

আয়ের উৎস সম্পর্কে স্পষ্টভাবে কিছু না বললেও আদনান জানিয়েছেন, প্রথম বিয়ের পর থেকেই ধনসম্পত্তির বৃদ্ধি হয়েছে তার।

সূত্র: গাল্ফ টুডে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন