• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

৪০ লিটার বুকের দুধ দান করলেন বলিউড প্রযোজক

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘ষান্ড কি আঁখ’ সিনেমাখ্যাত  প্রযোজক নিধি পারমার হিরানান্দানি। চলতি বছর ফেব্রুয়ারিতে মা হয়েছেন তিনি। এই নির্মাতা জানিয়েছেন, করোনা মহামারির কারণে ভারতে লকডাউন চলার সময় ৪০ লিটার বুকের দুধ দান করেছেন তিনি। জিনিউজ এই তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে নিধি পারমার বলেন, ‘আমার সন্তানকে লালন পালনের পর বুঝতে পারি কিছু বুকের দুধ থেকেই যায়। ইন্টারনেটে পড়েছিলাম, যদি সঠিকভাবে রেফ্রিজেরাটেরে সংরক্ষণ করা হয় তাহলে বুকের দুধ তিন থেকে চার মাস রাখা যায়। ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি, এটি দিয়ে ফেস প্যাকও তৈরি করা যায়। আমার কিছু বন্ধু জানায়, তারা এটি দিয়ে শিশুকে গোসল করায় ও পায়ের স্ক্রাব হিসেবে ব্যবহার করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো অপচয় ছাড়া কিছুই নয়। এরপর কীভাবে বুকের দুধ দান করা যায় সেটি নিয়ে গবেষণা করতে থাকি।’

গত মে মাস পর্যন্ত ৪০ লিটার বুকের দুধ দান করেন নিধি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বান্দ্রার একটি হাসপাতালে আমার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, আমি সুরিয়া হাসপাতালে বুকের দুধ দান করতে পারি। সেই সময় আমার ফ্রিজে ১৫০ মিলিলিটারের ২০ প্যাকেট দুধ ছিল। কিন্তু লকডাউনের সময় দান করা নিয়ে দুশ্চিন্তা ছিল। কারণ বাড়িতে আমারও সন্তান রয়েছে। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে আমার সংস্পর্শে আসা ছাড়াই দরজা থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে। প্রথমবার দান করার পর বাড়িতে দুধ সংরক্ষণ এবং ১৫-২০ দিন পর হাসপাতালে দান করতাম।’

নিধি জানান, তার দান করা দুধ হাসপাতালের মিল্ক ব্যাংকে সংরক্ষণ করা হতো। অন্য মায়েদেরও বুকের দুধ দান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন