ঢাকা   ০৭:৩৯:৩৮ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2020,
  • 181 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাদের শুভেচ্ছা জানান।

তিনি করোনাভাইরাস মহামারি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা কোভিড -১৯ মহামারি চলাকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষ করে তিনি সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্যদের করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারিকালীন রোগীদের জরুরি স্থানান্তরসহ মানবিক কাজের জন্য নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ নৌ ও বিমানবাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে সব পদক্ষেপ নিয়েছে।

শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে ফোর্সেস গোল ২০৩০ এর সাথে তাল মিলিয়ে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকীকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিন বাহিনীর প্রধানরা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১২ বছরে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অগ্রগতি ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি