ঢাকা   ১২:৪২:৪৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরবি পড়তে গিয়ে বিকৃত যৌনাচারের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2020,
  • 199 Time View

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় শিশুর সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই উপজেলার বান্না গ্রাম থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম এবং ওই গ্রামের কামাল সিকদারের ছেলে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, আবুল হাসানের কাছে নির্যাতিত শিশুসহ গ্রামের বেশ কিছু প্রতিদিন ভোরে মক্তবে আরবী পড়তে যায়। সর্বশেষ গত ২১ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৫টায় আরবী পড়তে গেলে ছুটির পর আবুল হোসেন নির্যাতিত শিশুটিকে ডেকে তার কক্ষে নিয়ে যায়। এরপর তার ইছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে বিকৃত যৌনাচার করে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি