• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

না ফেরার দেশে টিভি অভিনেত্রী লীনা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। গত এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন।

এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে চিত্রনাট্যকার ও অভিনেতা অভিষেক গৌতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার কাছের বন্ধু ও খুবই চমৎকার একজন অভিনেত্রী লীনা আচার্য। সবসময়ই অন্যের পাশে থাকত। পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একজন ভালো বন্ধু হারালাম। তোমাকে অনেক মনে পড়বে।’

এই অভিনেত্রীর সহ-অভিনেতা রোহান মেহরা ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তাকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকুন লীনা আচার্য ম্যাডাম। গত বছর এই সময় আমরা ক্লাব অব ২০২০-এর শুটিং করছিলাম। আপনাকে মনে পড়বে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন