ঢাকা   ১২:৩৯:১৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া উপজেলায় মুন ফিলিং স্টেশন কর্মচারীকে পিটিয়েছে সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020,
  • 174 Time View

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  গজারিয়া প্রতিনিধিঃ

আজ রবিবার ৬-৪০ মিনিটে মুন ফিল্ম স্টেশন থেকে ডিউটি শেষে বাসা যাওয়ার পথে বালুয়াকান্দি ইউনিয়নের ছোটরাই পাড়া গ্রামের পৌঁছালে উৎপেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। গ্রামবাসী সূত্রে জানা যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক সেবি বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিব সহ ৭/৮ জন সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ত্রিশ হাজার টাকা ও একটি মোবাইল সেট যাহার মূল্য ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।  এ সময় শাকিল(২৩) আত্মচিৎকার করলে গ্রামবাসী তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শাকিল এর সহকর্মী ইমন জানান তার সাথে কথা কাটাকাটি একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে হামলা করে নগদ টাকা একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চলে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি