• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাকার লোভে স্ত্রীকে বিক্রি করে দিলেন স্বামী!

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাকার লোভে নিজের বিয়ে করা বউকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরের নতুনহাটে। এ ঘটনায় স্বামী দীপ হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

পুলিশ জানায়, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছুদিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়।

তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়। টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের।

টুম্পার আত্মীয়দের বক্তব্য, শুক্রবার টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরে দীপ। এরপরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তার কোনো খোঁজ মেলেনি। এর পরশান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্র: আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন