• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর

৯৯৯ এ ফোন, যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

২৪ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে দৌলতদিয়া যৌন পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ একজন তরুণী কলার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ফোন করে জানান, তার বাড়ি বাগেরহাটের চিতলমারী গুচ্ছগ্রামে। প্রায় দুই মাস আগে তাকে এক দালাল চাকরি দেয়ার আশ্বাস দিয়ে দৌলতদিয়া যৌন পল্লীতে নিয়ে আসে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো হচ্ছিল, রাজি না হলে তাকে মারধর করা হত।

তরুণী জানান, তার কাছে কোনো ফোন নেই এবং এক ব্যক্তির ফোন থেকে তিনি ৯৯৯ এ ফোন করেছেন। তরুণী এই অবস্থা থেকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

তরুণী আরো জানান, তিনি স্বামী পরিত্যাক্তা এবং তার একটি শিশু সন্তানও আছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী ৯৯৯ কে ফোনে জানান, তারা ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।

পরবর্তী আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে মেয়েটিকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন