• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক

কেমিক‌্যাল দিয়ে ভেজাল দুধ: ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় পানি ও কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ফুকুরহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সত্যতা পাওয়া যায়।

রাজ্জাক নিজ বাড়িতে পানি ও এরারুট পাওডারের সঙ্গে কেমিক‌্যাল মিশিয়ে দুধ তৈরি করে তা বাজারজাত করতেন। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার তৈরি ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে বলে জানান ইউএনও আশরাফুল আলম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন