• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি, সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ সাংবাদিক পরিষদের
১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন,করোনা পরিস্থিতিতে আমরা এখনো বেঁচে আছি তাই আল্লাহর দরবারে শুকরিয়া তবে আমার একটাই কথা কারো উপর ব্যাক্তি আক্রোশ হয়ে নিউজ করা যাবে না। সোনারগাঁ উপজেলায় সরকারের উন্নয়ন তুলে ধরেছে এই সাংবাদিক সংগঠনটি আমি বরাবরই সাংবাদিক বান্ধব ছিলাম কারন সাংবাদিক হলো সমাজের আয়না জাতির বিবেক। তাই সোনারগাঁ সাংবাদিক পরিষদকে আমার অন্তর থেকে শুভ কামনা রইলো।
২৪ নভেম্বর বিকাল ৩ টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সোনারগাঁ সাংবাদিক পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট আকার ধারন করছে। কিশোর গ্যাং বর্তমানে করোনা থেকেও ভয়ংকর। এর থেকে উত্তোরনের একটাই উপায় জনসচেতনতা। গনমাধ্যম কর্মীরাই সমাজের অসঙ্গতীগুলো প্রকাশ করে থাকে। আমরা সাংবাদিকদের সহযোগিতায় সোনারগাঁ উপজেলায় একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই।
সোনারগাঁ সাংবাদিক পরিষদের সভাপতি এসএম রাজুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে ছিলেন দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্যান্সি,বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ সভাপতি আঃ শহিদ কাজল,কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ইস্রাফিল হাওলাদারসহ সোনারগাঁ সাংবাদিক পরিষদের সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন