• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

গজারিয়ায় লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌ পুলিশের ৬ সদস্য আহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় স্পিড বোটে টহলরত নৌ-পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, গজারিয়া নৌ থানা পুলিশের এসআই, মো:মজিবর রহমান, এস আই, মো.আ: ছালাম, এ এস আই, মো. হাসান আলী, কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো: শাহিন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর থ্রী এংগেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝে এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া নৌ-থানার সুত্রে বিষয় টি নিশ্চিত হওয়া গিয়েছে।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর হতে নারায়ণগঞ্জ মুখী এমভি রাসেল ২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ দৌলতপুর থ্রী এংগেল কোম্পানির সংলগ্ন মেঘনা নদীর মাঝ অতিক্রম করার সময় গজারিয়া নৌ থানা পুলিশের টহলরত স্পীড বোর্ডকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে স্পীড বোটে থাকা টহল রত পুলিশের এসআই, মো:মজিবর রহমান, এস আই, মো.আ: ছালাম, এ এস আই, মো. হাসান আলী ও কনস্টেবল অমৃত লাল, মিজানুর রহমান, স্পিড বোটের চালক মো: শাহিন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে এস আই মজিবর রহমান কে আশংকা জনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে বাকি আহত অন্য পুলিশ সদস্যদের ভবেরচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে
বলে জানাযায়। বর্তমানে লঞ্চ এবং লঞ্চের চালক ও হেলপার গজারিয়া নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন