• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

পরিমাপে কারচুপি: ২ ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা-জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিমাপে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা এবং আরেক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ‌্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা মঈনুদ্দীন মিয়া এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০, ৬০, ৫০, ৫০ ও ৪০ মিলিলিটার করে জ্বালানি তেল কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে মানিকগঞ্জ জেলা সদর এলাকায় মেসার্স ধলেশ্বরী ফিলিং স্টেশনের একটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২৮৮ মিলিলিটার তেল কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দিয়ে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন