ঢাকা   ১২:৪৩:০৩ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পুকুর থেকে বিষধর ‘রাসেল ভাইপার’ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 176 Time View

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথিবীর বিষধর সাপদের মধ্যে অন্যতম রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের সন্ধান মিলেছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঁ এলাকার পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।

অপু মণ্ডল (৩২) নামে এক ব্যক্তি সাপটিকে উদ্ধার করে এক লোহার খাঁচায় ভরে রাখেন।

অপু মণ্ডল জানান, পুকুরটিতে মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এজন‌্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এ সময় দেখা যায় কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি রাসেল ভাইপার।

তিনি জানান, টেলিভিশনে ‘ডিসকভারি’ চ্যানেলে কিভাবে সাপ ধরতে হয় দেখেছিলাম। ঠিক সেভাবেই সাপটিকে পুকুর থেকে অন্যত্র নিয়ে বস্তায় ভরে লোহার খাচায় রাখা হয়েছে। সাপটিকে কোনো আঘাত করা হয়নি।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে।

এদিকে, পুকুরে বিষধর এই সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতোই ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন শুরু হয় সঙ্গে সঙ্গে। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি