• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

টাঙ্গাইলে মাইক্রোবাস-গাড়ি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া ও আনসার সদস্য ছানোয়ার হোসেন। তাদের দু’জনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান বলেন, একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। রাত ২টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের জালদো ব্রিজের কাছে ইউটার্ন নেয়ার সময় একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন