• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় চাঁদাবাজির অভিযোগে জুয়েল প্রধান আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে ছোট রায়পাড়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ হোসেনের বাড়িতে গিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জুয়েল প্রধান চক্র চাঁদা দাবীর অভিযোগে জুয়েল প্রধান কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ । আটক জুয়েল প্রদান বালুয়াকান্দি তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে এবং বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রদানের ছোট ভাই ।

গজারিয়া থানা ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন , চাঁদাবাজি মামলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে প্রধান আসামি জুয়েল প্রধান কে তেতৈতলা এলাকায় আনোয়ার সিমেন্ট কোম্পানির সংলগ্ন একটি চার দোকান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি আরো জানান জুয়েল প্রধানের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে ।গত শুক্রবার সন্ধ্যায় ছোট রায়পাড়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি শরীফ হোসেন এর কাছে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চাঁদাবাজি মামলা করেছেন বাদী শরীফ হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন