• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ধর্ষণে অন্তঃস্বত্ত্বা প্রতিবন্ধী তরুণী! অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন। এ নিয়ে গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামান (৩৭) নামের একজনকে আসামি করে পবা থানায় মামলা করেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মামলায় অভিযুক্ত নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। মাস ছয়েক আগে নুরুজ্জামান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাড়ি নিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণী কয়েক মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে জিজ্ঞাসা করলে এই ঘটনা জানান তিনি।

মামলায় বাদী দাবি করেন, তার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তারা যেন এর ন্যায্য বিচার পান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ভুক্তভোগীকে তার মেডিকেল পরীক্ষার জন্য আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন