• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

বিকিনি পরে সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন রেশমি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রেশমি দেশাই। জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’ এবং ‘দিল সে দিল তক’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। শেষবার তাকে দেখা যায় একটা কাপুরের ‘নাগিন ৪’ ধারাবাহিকে শালাখা চরিত্রে। এছাড়া বিগবসে নজর কেড়েছিলেন তিনি।

তাকে সুশীল ও সংস্কারি বৌমার চরিত্রেই দেখে অভ্যস্ত দর্শক। কখনো শাড়ি বা কখনো সালোয়ার কামিজে তাকে দেখা যায়। সেই অভিনেত্রী এবার সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন বিকিনিতে।

কিছু ছবি পোস্ট করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেল ছোট পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন।

গোলাপি রঙের বিকিনি পরে ছবি পোস্ট করলেন ‘বিগ বস’ খ্যাত এ অভিনেত্রী। এই নতুন অবতারে দেখে মুগ্ধ তার ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল সুইমিংপুলের জলের হালকা গোলাপি রঙের বিকিনিতে ডুব দিয়েছেন রেশমি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘স্রোতের সঙ্গে ভেসে চলুন’।

রেশমিকে একেবারে নতুন রূপে দেখে এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এ তো জীবন্ত রূপকথার চরিত্র’। কেউ আবার লিখেছেন, ‘এই ছবি দেখে উষ্ণতা বেড়ে গেছে।’

প্রসঙ্গত, ডিজিটাল মাধ্যমে শিগগিরই একটি কাজ করতে চলেছেন রেশমি। তনুজ বিরানির বিপরীতে অভিনয় করবেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘তন্দুর’। একটি খুনের পর এক বিবাহিত দম্পতির জীবন কীভাবে বদলে গেল তা নিয়ে তৈরি হবে থ্রিলার সিরিজটি। নিবেদিতা বসু পরিচালিত এই ওয়েব সিরিজ উল্লু অ্যাপে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন