• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ। নিহত সাহার বানু (৫৫ ) একই গ্রামের গনজ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে শাশুড়ি সাহার বানুর সাথে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়। পরে সাহার বানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বোনের সাথে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধূ সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিল সে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সীমা খাতুন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন