• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি মৃণাল কান্তি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার মুন্সীগঞ্জে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরেন। পরবর্তীতে তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জে থাকা সকল অনুষ্ঠান থাকা সত্ত্বেও তা স্থগিত করা হয়।

জানা যায়, সপ্তাহ খানেক আগে তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়। তিনি রাজধানীর ধানমন্ডির বাসভবনে চিকিৎসাধীন। পরে সকলের পরামর্শে স্বামী-স্ত্রী দুজনই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস রাতে জানান, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলিরও মঙ্গলবার করোনা শনাক্ত হয়। তিনি মঙ্গলবারই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও সুস্থ আছেন। তার এপিএস নাসিরও করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন