• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২ ডিসেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ মোঃ আকতার হোসেন মাসুদ (৩৩) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
সন্ত্রাসী মাসুদ কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে মাসুদ এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই অপরাধগুলো স্বীকার করে।
তার বিরুদ্ধে কুমিল্লারর বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন